ডেস্ক রিপোর্ট: আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ইসলামী আলোচক ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় এই ইসলামী আলোচকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় এ মামলাটি করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।
মামলায় ড. এনায়েত উল্লাহ আব্বাসীকে এক নম্বর আসামি করা হয়। অন্যদিকে অনুষ্ঠানটির সঞ্চালক সাইফুর রহমান সাগরকেও আসামি করা হয়।
মামলার এজহারে বলা হয়েছে, গত ১৪ মে রাত ৯টার দিকে ইউটিউবে ফেস দ্য পিপল (Face The people) নামের একটি টকশো অনুষ্ঠানে অংশ নেন ডা. এনায়েতুল্লাহ আব্বাসী। টকশোর আলোচনার বিষয় ছিল ‘১১৬ জন আলেম নিয়ে অভিযোগ বিশ্লেষণ’। এখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের জঙ্গির সঙ্গে তুলনা করে ড. এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, জঙ্গিবাদ কি খারাপ জিনিস! কে বলেছে, জঙ্গিবাদ খারাপ জিনিস! জঙ্গি বিমান! এটা কি সন্ত্রাসী বিমান! জঙ্গি শব্দটা এসেছে ‘জাং’ থেকে, ফার্সিতে জাং বলে যুদ্ধকে- ফাইট। অতএব, ফ্রিডম ফাইটাররাও এক অর্থে জঙ্গি।
ডিজিটাল প্লাটফর্মে এ ধরনের মন্তব্যের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের জঙ্গি সঙ্গে তুলনা করে ধৃষ্টতা দেখিয়ে এই কথিত ভণ্ডপীর ধর্ম ব্যবসায়ী এনায়েতুল্লাহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে চেতনার বিরুদ্ধে স্পষ্টতা প্রপাগান্ডা ও প্রচারণা চালিয়েছেন। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে একদিকে জঙ্গিবাদের মদদ দিয়েছেন।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের অবদানকে অপমান ও অপদস্ত করেছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮- এর ২১/২৮/২৯/৩৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।
এর আগে গত বছর ১১ মে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিলো। রাজধানীর পল্টন থানায় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ মামলাটি (নম্বর ১৮) করেছিলেন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments