রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) ও ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগপ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বন্যায় গৃহহারা ৪২ পরিবারকে গৃহ নির্মানে সাত লক্ষ টাকার ডেউ টিন বিতরন করা হয়েছে।
শনিবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ৪২ পরিবাের হাতে টিন তুলে দেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসটিএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা আক্তার খানম।
উপস্থিত ছিলেন ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন জার্নালিস্টের সিনিয়র সদস্য ইসমাইল আহসান, জনসংযোগ কর্মকর্তা এরশাদ হাফিজ, প্রকল্প সমন্বয়ক মোঃ শাহ রিয়াদ,
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, আমরা গ্রাম আমার প্রাণ'র প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদ, পরিকল্পনা মন্ত্রী'র একান্ত রাজনৈতিক সচিব ও আ'লীগ নেতা হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, দৈনিক নয়া দিগন্তের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।
৪২টি পরিবারকে ৩ বান করে টিন ও গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
মন্ত্রী এর পূর্বে শান্তিগঞ্জস্থ তার বাস ভবনের হিজলবাড়ির আরফান মুন্সী বৈঠক খানায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশের অবস্থা খুবই ভালো আছে, সামনে আরও ভালো হবে। বাংলাদেশ সরকার গরীবের জন্য কাজ করছে,এবং সবসময় কাজ করবে। আমাদের সহযোগিতা করতে হবে। শুধু ত্রাণের অপেক্ষায় থাকলে হবে না, কাজ করতে হবে। সুনামগঞ্জের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দের ঘর বানিয়ে দিয়েছে, ত্রান ও আর্থিক সহোযোগিতা করেছে, আরও দেয়া হবে। পরিশেষে কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট - কে দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসায় তিনি ধন্যবাদ জানান।
এসএসটিএসের কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অসহায় মানুষের কল্যানে কাজ করতে পেরে আমরা আনন্দবোধ করছি। আমরা আরও মানুষের কল্যানে কাজ করতে চাই।
পরে তিনি সুনামগঞ্জ ও সিলেট সদরে সংস্হার চলমান বিভিন্ন গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments