স্টাফ রিপোটার: শোকের মাস আগস্টে প্রতিদিন চার-পাঁচটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। ঢাকা-৫ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী তিনি। এককথায় বলতে গেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডেমরা-যাত্রাবাড়ি ও আংশিক কদমতলী থানার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। সর্বশেষ মঙ্গলবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরার ৭০ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান রিপন। এরআগে ৬৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন করেন তিনি। হাজী মোয়াজ্জেম হাই স্কুলের মাঠে শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসেন সুজন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চেয়ারম্যান। এ সময় কামরুল হাসান রিপন বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনারা আবারও নৌকায় ভোট দিন।
এরআগে ২৭ আগস্ট দুপুরে রাজধানী ডেমরার পাইটি মডেল হাই স্কুলের মাঠে শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। ২৫ আগষ্ট সন্ধ্যায় ডেমরার বাশেরপুলে শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এতে ৬৪ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোহাগ মিয়ার সভাপতিত্বে ও ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুলের সঞ্চালনায় এবং ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপল সার্বিক তত্বাবধানে শোক দিবস অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামরুল হাসান রিপন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments