ডেস্ক রিপোর্ট: বিশ্বের নানা দেশে প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছে টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। এবার দেশের রুপালী পর্দায় মুক্তির প্রস্তুতি। তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গুণী নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনকাট সেন্সর পেয়েছে নকশী কাঁথার জমিন। সেন্সরবোর্ডের উপস্থিত দেশের গুণী চলচ্চিত্রজনের প্রশংসাও অর্জন করেছে এটি।
ফারজানা মুন্নী বলেন, “টিএম ফিল্মস - আন্তর্জাতিকমানের দেশিয় চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল। আমরা চেয়েছিলাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে আমাদের টিএম ফিল্মসের যাত্রা শুরু হোক। আপনারা ইতিমধ্যেই জানেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানের চলচ্চিত্র ‘নকশি কাঁথার জমিন’ চলচ্চিত্রের প্রযোজনা সহযোগী হয়েছি আমরা।
গুণী নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি ইতিমধ্যেই আন্তর্জাতিক পরিসরে নানা প্রশংসা ও সম্মান বয়ে এনেছে। আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের বড়পর্দায়ও চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতিও নিচ্ছি আমরা।”
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় তার এ নির্মাণ। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশিকাঁথার জমিন’।
চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রে তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments