রাহাদ সুমন,বরিশাল: দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।
এদিকে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। টহল, গোয়েন্দা নজরদারি এবং ফোর্স রিজার্ভ রেখেছেন তারা। পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মণ্ডপ কমিটির সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন।
পরিদর্শন শেষে বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে সংবাদ সম্মেলন করেন র্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র্যাব।
তিনি বলেন, সকলে যাতে নিরাপদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারি, ফোর্স রিজার্ভ রেখা হয়েছে। সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জানা গেছে, এ বছর বরিশাল বিভাগের ৬টি জেলায় ২ হাজার ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৪০ ও মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments