স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে । শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির এই সদস্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নতুন সংসদের সূচনালগ্নের অধিবেশনটি মূলত সাংগঠনিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হবে। এ সময় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি অগ্রাধিকার পাবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশের ওপর আলোচনা শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। পাশাপাশি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাবও আনা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে মনোনীত করা হয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
সব মন্তব্য
No Comments