স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক দুই রোগীর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামে নিশ্চিত আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। মৃত দুইজনের একজন ঢাকা এবং অপরজন রংপুর বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট সকাল ৮টা থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক ৮৯৬ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১২৩ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৫৩১ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
এ সময়ে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৮৭ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে সন্দেহজনক রোগীর মোট মৃত্যু বেড়ে ৭৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যু ৯৬ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ঢাক ...
সব মন্তব্য
No Comments