টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে তারটিয়া কমলাই নওজোয়ান স্পোর্টিং ক্লাব আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে তারটিয়া কমলাই খেলার মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় 'নাগরপুর এক্সপ্রেস' ও 'রাইছা স্পোর্টিং ক্লাব হালালীয়া মির্জাপুর' দুটি দল অংশগ্রহণ করে এবং টাইব্রেকারে রাইছা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
তারটিয়া কমলাই নওজোয়ান স্পোর্টিং ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়া'র সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেছেন দেলদুয়ার উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments