রাজশাহী অফিস: রেলওয়ের রানিং স্টাফদের পেনশনের সঙ্গে মাইলেজ সুবিধা প্রত্যাহার করে নেয়ার প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে আকস্মিকভাবে কর্মবিরতি শুরু করায় সারা দেশের মত রাজশাহী থেকেও সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে রাজশাহী স্টেশনে আটকা পড়ে সকল রুটের ট্রেন।
সকালের বনলতা, সিল্কসিটি, সাগরদাঁড়িসহ কোন ট্রেন ছেড়ে যায়নি। পুর্বঘোষণা ছাড়া ট্রেন চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেন বন্ধের খবরে সকালে রাজশাহী স্টেশনে আসেন পশ্চিম রেলওয়ের কর্মকর্তারা। সকাল ১০টার পর থেকে যাত্রীদের ট্রেনের টিকেট ফেরত নেয় স্টেশন কর্তৃপক্ষ।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ওভারটাইমের ৭৫ শতাংশ টাকা অবসরের পর দেওয়া ছাড়াও পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবি আদায়ে চালকরা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন। ফলে সকাল ছয়টা থেকে রাজশাহী থেকে ট্রেনে ছেড়ে যাচ্ছে না। এছাড়া সারাদেশেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেল কর্মচারীদের আন্দোলনের কারণে সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছে কয়েকটি ট্রেন। বিষয়টি জানতে না পেরে যারা স্টেশনে এসেছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সাহিদ নামে এক যাত্রী বলেন, কালকে পহেলা বৈশাখ ভেবে বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি। সাহিদেরর মতো সবাই ট্রেন বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মাইলেজের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এর আগে অনির্দিষ্টকালের কর্মবিরতি আল্টিমেটাম দিয়ে আন্দোলন করে আসছিল রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। তবে গত ৩০ জানুয়ারি রেলভবনে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করা হয়।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments