জাকির হোসেন আজাদী: এবার "ভুলে যেওনা আমাকে" শিরোনামে গান নিয়ে আসছেন নিউইয়র্ক প্রবাসী খ্যতিমান গীতিকবি আশীষ দেব রায়। একটি নিটোল প্রেমের পাওয়া না পাওয়া বিরহ বেদনার সুর ধবণিত হয়েছে তাঁর এই গানটিতে। "দু চোখের মাঝে থেকে / যতটা জল ঝরে যায়/ সে জলে হতে পারে নদী/" এমন অসাধারণ অনবদ্য কথা সমৃদ্ধ গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী চৈতি মুৎসুদ্দি। কথা ও সুর করেছেন গীতিকবি আশীষ দেব রায়। সংগীত পরিচালনা রাজন সাহা।
প্রখ্যাত এই গীতিকবি আশীষ দেব রায়ের গানে ইতিপূর্বে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুতুল, হুমায়রা বশির, শিল্পী বিশ্বাস, পূজা সরকার, দিনাত জাহান মুন্নিসহ বাংলাদেশে অনেক শিল্পীর পাশাপাশি কলকাতায় রাগেশ্রী মিত্রসহ অনেকেই।
গানটির বিষয়ে এই প্রখ্যাত গীতিকবির সাথে কথা হয়। তখন তিনি বলেন, " আমার ধ্যান জ্ঞান সাধ্য সাধনা সব কিছু এই গানকে ঘিরেই আবর্তিত হয়।
'ভুলে যেওনা আমাকে" গানটি রেকর্ডিং সম্পন্ন করতে পেরে আমি উচ্চসিত উজ্জীবিত। গানটির ব্যাপারে আমি খুব আশাবাদী। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত গানের সঙ্গেই থাকতে চাই।"
জনপ্রিয় এই গীতিকবি জানালেন তাঁর কথা ও সুরে খুব শিগগিরই আরও একাধিক গান আসছে। যে সব গান গুলো তাঁকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। গীতিকার আশীষ দেব রায় এর জন্মস্থান শ্রীমঙ্গলে। তবে দীর্ঘদিন যাবত তিনি বসবাস করছেন নিউইয়র্কে।
তিনি ইতিমধ্যে নিউইয়র্ক প্রবাসী আরেক গীতিকবি রূপা খানম এর কথায় চমৎকার কিছু গানের সুর করেছেন । বিদেশে অবস্থান করেও বাংলা গানের প্রতি, দেশের প্রতি, দেশের শিল্পীদের প্রতি তাঁর রয়েছে অকৃত্রিম ভালোবাসা। সেই জন্য দেশের শিল্পীদের নিয়ে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের পক্ষ থেকে দেশ মাতৃকা ও বাংলা গানের প্রতি প্রগাঢ় ভালোবাসায় মোহাচ্ছন্ন এই গীতিকবির জন্য শুভকামনা শুভাশীষ রইলো। ভালো থাকুন। অনেক ভালো। আর উপহার দিন আরও সুন্দর সুন্দর গান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments