চট্টগ্রাম অফিস: দেশে এক চত্বরে বহু সিনেমা হলের সুবিধাসম্পন্ন সিনেপ্লেক্স স্থাপনের প্রবর্তক স্টার সিনেপ্লেক্সের চট্টগ্রাম শাখা উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এটি ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের প্রথম শাখা।
শুক্রবার সন্ধ্যায় বন্দরনগরীর চকবাজারে বালি আর্কেডে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান বালি আর্কেডের পরিচালক সোলায়মান আলম শেঠ ও আর্কেডের প্রধান নির্বাহী আফতাব আলম শেঠ।
স্টার সিনেপ্লেক্সের মাতৃসংস্থা শো মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তৃতায় সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমাদের অনেক সিনেমা বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে এবং স্বাধীনতার পর দেশ গড়ার ক্ষেত্রে ভুমিকা রেখেছে। মানুষকে নির্মল আনন্দ দেয়ার পাশাপাশি দেশ গঠন, তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষার ক্ষেত্রেও সিনেমা ব্যাপক ভূমিকা রাখে।
তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সিনেমা শিল্পের উন্নয়নের জন্য, সিনেমা হল নির্মাণের জন্য, বন্ধ হয়ে যাওয়া পুরনো হল নতুনভাবে চালু করার উদ্দেশ্যে এক হাজার কোটি টাকার স্বল্প সুদে ঋণ তহবিল চালু করেছে। সিনেমার অনুদানের অর্থ বাড়িয়েছে। আগে যেখানে ৪০ লাখ টাকা সর্বোচ্চ দেয়া হতো সেটি আমরা ৭৫ লক্ষ টাকায় উন্নীত করেছি এবং সংখ্যাও বাড়ানো হয়েছে। আমাদের অনেক সিনেমা বিশ্বাঙ্গনে প্রশংসিত হয়েছে, বিভিন্ন নামকরা পুরস্কার লাভ করেছে।
ড. হাছান মাহমুদ বলেন, 'বাংলা সিনেমা অনেক চড়াই-উৎরায় পেরিয়েছে। আমরা অনেক কঠিন সময় অতিক্রম করেছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সিনেমা শিল্প অনেক দূর এগিয়েছে। আমি অবাক হয়ে দেখেছি, গত অক্টোবর মাসে কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ মুভি দেখতে টিকেটের জন্য মানুষ এক কিলোমিটার লাইন ধরেছে। দুপুর দুইটায় শো শুরু হবে, সকাল ন'টা থেকে লাইন ধরেছে। এমন দৃশ্য আমি ভাবিনি।'
তিনি বলেন, আমি যখন স্কুলে পড়ি তখন চট্টগ্রাম শহরে ত্রিশটির মতো সিনেমা হল ছিল। এগুলো বন্ধ হয়ে গেছে। আশার কথা হচ্ছে গত এক বছরে করোনা মহামারির মধ্যেও আমাদের বন্ধ হয়ে যাওয়া দুই’শ সিনেমা হল নতুনভাবে চালু হয়েছে। স্টার সিনেপ্লেক্সসহ আরো সিনেপ্লেক্স চালু হচ্ছে।
এসময় ঢাকায় পাঁচটি শাখার পর চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের ষষ্ঠ শাখার এবং দেশের পুরো সিনেমা শিল্পের জন্য শুভকামনা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments