স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে অর্জিত এই মুনাফা সরাসরি গ্রাহকদের নিজ নিজ পেনশন অ্যাকাউন্টে যুক্ত হবে। পেনশন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও অংশগ্রহণমূলক করতে সভায় বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পেনশনারের মৃত্যুর পর তার নমিনির পেনশন প্রাপ্তির সময়সীমা বিদ্যমান ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করা।
এছাড়া সভায় প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা— এই চারটি স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর বিষয়ে প্রাথমিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাহকদের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে ন্যূনতম ৫ বছর চাঁদা প্রদানের পর শারীরিক অক্ষমতা বা আর্থিক সংকটের মতো বিশেষ পরিস্থিতিতে শর্তসাপেক্ষে অর্থ উত্তোলনের সুযোগ রাখতে একটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পেনশন স্কিমে নিবন্ধন বাড়াতে মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ব্যাংক, ডাক বিভাগ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর জন্য কমিশন নির্ধারণ এবং গ্রাহকদের জন্য স্বাস্থ্যবিমা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় অর্থমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা জোরদার করার জন্য তিনি জাতীয় পেনশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘমেয়াদী সামাজিক ও আর্থিক নিরাপত্তার আওতায় আনতে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উক্ত পর্ষদ সভায় অর্থ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি, বিএসইসি চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments