ডেস্ক রিপোর্ট: রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডেপুটি গভর্ণর, রোটারি ক্লাব অব রাজশাহীর পাস্ট প্রেসিডেন্ট, রোটারিয়ান পিপি মনোয়ার হোসেন (সেলিম মনোয়ার) পিএইচএফ ২৪--২৬ মার্চ নেপালের কাঠমুন্ডু তে অনুষ্ঠিতব্য ২০২২-- ২৩ রোটা বর্ষের ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার (ডিটিটিএস) যোগদানের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত এজিএম জনাব মনোয়ার রোটারি ক্লাব ছাড়াও রাজশাহী কোর্ট কলেজের গভর্ণিং বডির সভাপতি, রাজশাহীর ক্রীড়াংগনের অন্যতম সংগঠন দিগন্ত প্রসারী সংঘের কার্যকরী সদস্য, দেশের প্রাচীন শিশু সংগঠন খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর নির্বাহী ও আজীবন সদস্য, বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এর আজীবন সদস্য, সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী ফোরামের আজীবন সদস্য, রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশন,রাজশাহীর সদস্য, জনকল্যান বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রাজশাহীর উপদেষ্টা, গণমৈত্রী সাংস্কৃতিক সংগঠন রাজশাহীর অন্যতম প্রতিষ্ঠাতা, কিশোর কুঁড়ির মেলা মহিষবাথান শাখা রাজশাহীর প্রতিষ্ঠাতা সদস্য, শহীদ ডাঃ জামিল আকতার রতন ফাউন্ডেশন এর সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর সদস্য , বঙ্গবন্ধু আদর্শ বিদ্যালয়,রাজশাহীর ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন।
জনাব মনোয়ার তার এই সফরে সকলের শুভ কামনা প্রত্যাশা করছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments