কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্টিত হয়। এতে অংশ নেয় সিপিপির সদস্য। দূর্যোগ পূর্বে ও পরবর্তী সময় কি করণীয় তা দেখতে মাঠের চারপাশে জড়ো হয় গ্রামের নারী,পুরুষ ও শিশুরা। জাপান মোফা ডি আরআর প্রজেক্টে উদ্যোগে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান এর আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো.বাবুল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন প্রজেক্ট কো অর্ডিনেটর দীপক কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মাসাহিকো ইয়োদা, কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান। এছাড়া অন্যান্যদের সিপিপি ইউনিয়ন টিমলিডার মো.সোরাফ,সিপিপি ডেপুটি টিমলিডার ইভান মাতুব্বর,ইউপি সদস্য আনোয়ার হোসেন সিকদার,স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি আবুল বসারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন গুডনেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কলাপাড়া প্রোগাম ম্যানেজার রাজীব বিশ্বাস।
গুডনেইবারস জাপান অফিস সূত্রে জানা যায় ,উপক‚লীয় এলাকায় এই দুর্যোগ প্রবন মাসে জনগনকে দূর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দূর্যোগ পূর্বে,চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার উদ্দেশে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments