কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে অর্ধগলিত একটি মৃত ডলফিন। ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের মৃত ডলফিনটি বৃহস্পতিবার সকাল দশটায় সৈকতের ঝাউবন পয়েন্টে দেখতে পায় স্থানীয়রা। পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়। এর আগেও একাধিক মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে আসে। বেশির ভাগ ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ও জেলেদের জাল পেচানো ছিলো। জোয়ারের সময় মৃত ডলফিনটি ভেসে এসে তীরে আটক পরে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা বলেন, দেখে মনে হচ্ছে এ ডলফিনটি অনেকদিন আগে মারা গেছে। এটির উপরিভাগের চামড়া উঠে গেছে। এছাড়া কান, লেচ কিছুই নেই।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বনবিভাগের সহায়তায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এটি নিয়ে চলতি বছরে ১৩টি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। এরমধ্যে একটি ছিলো জীবিত।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,সৈকত এলাকায় দুর্ঘন্ধ ছড়ানোর কারনে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments