স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, সাবেক পুলিশ প্রধান দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সে এখন কোথায় আছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না! তাহলে দেশটা কে চালাচ্ছে?
তিনি বলেন, এমনি অবস্থা ছিলো ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত। সরকার ছিলো কিনা তা মানুষ জানতো না। মানুষ না খেয়ে মারা যেতো। পুলিশ-সেনাবাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা ছিলো না। আজকেও দেশের একই অবস্থা।
রবিবার বিকালে রাজধানীর চকবাজার থানার ২৭,২৯ নং ওয়ার্ড বিএনপি, লালবাগ থানা ২৪ নং ওয়ার্ড আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, মধ্যবিত্তরা ৬ বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিতো? ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে। তারপরও সরকার ঠিকমত পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারে না। একবার বিল কমাতে পারেনি। আমরা অন্যকিছু চাই না। একটি অবাধ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না। চলছে অটো পাশ। নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাশ সরকার। তাই এদের কোনো জবাবদিহিতা নেই।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহবায়ক রুমা আক্তারসহ চকবাজার ও লালবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments