ডেস্ক রিপোর্ট: সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, উদ্যশ্যমূলকভাবে শিক্ষকদের অপমান, ছাত্র রাজনীতি বন্ধের নামে শিক্ষায়তনে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও কর্মকান্ডের ওপর আঘাত, মুক্তিযুদ্ধ ও দেশবিরোধী অপশক্তির মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থীর নামে নৈরাজ্য মূলক তৎপরতায়ও গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সর্বত্র শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান হয়েছে।
এ প্রসঙ্গে আজ ২২ আগস্ট, বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের বিজয়ের পর, এখনো সারাদেশের মানুষের শঙ্কা কাটেনি। কোথাও কোথাও একদলের দখলদারিত্বের বিপরীতে আরেক দল, গোষ্ঠীর দখলদারিত্ব, চাঁদাবাজি চলছে। প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ফিরে আসেনি। শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও কোথাও শিক্ষকদের অবমাননা, ছাত্র রাজনীতি বন্ধের নামে শিক্ষায়তনে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও কর্মকান্ডের ওপর আঘাত করা হচ্ছে। সাধারণ ছাত্রদের নামে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট কার্যালয় ভাঙচুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতি নিষিদ্ধসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের ঘোষনা উদ্বেগজনক। এসব ঘটনা গণঅভ্যুথানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে, গণতান্ত্রিক সংস্কারের পথকে বাধাগ্রস্ত করবে, স্বৈরাচার-ফ্যাসিবাদের ভিত্তি উচ্ছেদের সংগ্রাম ক্ষতিগ্রস্ত করবে।
বিবৃতিতে নিষ্ঠার সাথে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা, জান মালের নিরাপত্তা, দখল-বেদখলের অপতৎপরতা বন্ধ এবং উল্লেখিত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বশীল ভ‚মিকা নেওয়ার আহ্বান জানান হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments