কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ৩ দিনের ছুটিতে কুয়াকাটার পর্যটন স্পটগুলো পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত রেকর্ড সংখ্যক পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠে। আগত পর্যটকরা দলবেঁধে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে উচ্ছাস করছেন। কেউ হইহুল্লেরে মেতে রয়েছে। কেউ কেউ ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে তীরে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আগত পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট টুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতা রয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা বলছেন, এ বছরের সবচেয়ে বেশি পর্যটক হয়েছে আজকে। এর ফলে পর্যটন সংশিøষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বক্রি বেড়েছে। আর ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। এছাড়া খালি নেই অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ-রিসোর্টের কক্ষ। বুকিং না থাকায় অনেক পর্যটক পড়েছেন ভোগান্তিতে।
পর্যটক রাসেল বলেন, একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করার দৃশ্য একমাত্র কুয়াকাটায়, যা সত্যিই আনন্দদায়ক। একসঙ্গে এত মানুষ এর আগে দেখিনি। যদিও এর আগে দুইবার এসেছি। এবার তিন দিনের ছুটি পেয়ে পরিবারের সবাই মিলে কুয়াকাটা এসেছি। সমুদ্রের বিশালতা আমাদের মুগ্ধ করেছে ।
পর্যটক মহিউদ্দিন বলেন, তারা ২০ জন বন্ধু মিলে প্রথমবারের মতো কুয়াকাটায় আসেন। এখানের সবকিছুই ভাললে গেছে। তবে হোটেল ভাড়া এবং খাবার মূল্য একটু বেশি মনে হচ্ছে এই পর্যটক অভিযোগ করেন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা টোয়াকর যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, ৩ দিনের ছুটি থাকায় এসব পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। প্রতিনিয়ত পর্যটক থাকলে পর্যটন সংশিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে তিনি জানান।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় জন্য তাদের ট্যুরিষ্ট পুলিশ সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
সব মন্তব্য
No Comments