স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ, সিএভি রেখেছেন। যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।
বৃহস্পতিবার ১৪ মে দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বুধবার ১৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিপক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক শেষ করেন। মোট নয় দিন ধরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেছে।
শুনানিতে আসামিপক্ষ বিভিন্ন আইনি দিক তুলে ধরে দাবি করে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসানুল হক ইনু সংসদ সদস্য ছিলেন না। অপরদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে, হত্যাকাণ্ডে উসকানি ও পরিকল্পনায় ইনুর সংশ্লিষ্টতা রয়েছে।
২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় সংঘটিত ঘটনায় ছয়জন নিহত হন। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করে প্রসিকিউশন। তদন্ত শেষে হাসানুল হক ইনুকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments