পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি সরকারি সফরে রাজশাহীতে আগমন করেছেন।
বুধবার (০৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
এ সময় শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ,এমপিকে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ,এমপি বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সরকারি সফরের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ,সেচ,মৎস্য ও প্রাণিসম্পদ খাতের তথা সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় আধুনিক পদ্ধতিতে আদা,গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর সম্ভাব্য উৎপাদন এলাকা (আমবাগান,লিচু বাগান,হলুদ ও তুলার আন্তঃফসল) এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী। বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করেন তিনি। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহের আম, লিচু,কাঁচামচির ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। সফরসূচি অনুযায়ী,শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় থানা কৃষক দলের সদস্য সচিব মো. মমিনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় সাধারণ ডা ...
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাসকে (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।বুধবার (৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ইমিগ্রেশন পু ...
নেত্রকোণা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছ ...
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।বৃহস্পতিব ...
সব মন্তব্য
No Comments