স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বুরো বাংলাদেশের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই চুক্তির আওতায় বুরো বাংলাদেশকে উন্নত কানেক্টিভিটি ও এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন দেবে বাংলালিংক, যা প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে সহজ, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমকে আরও দক্ষ ও গতিশীল করতে সহায়তা করবে।
প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর্মদক্ষতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই অংশীদারিত্ব।
সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান এবং বুরো বাংলাদেশের পরিচালক অপারেশন্স ফারমিনা হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের লার্জ কর্পোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন এবং হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান। এর পাশাপাশি, বুরো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা বিশ্বাস করি, যেকোনো প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে নির্ভরযোগ্য কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে বুরো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও ক্রমপরিবর্তনশীল কানেক্টিভিটি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য ডিজিটাল সমাধান দিতে আমরা কাজ করতে চাই।”
বুরো বাংলাদেশের পরিচালক অপারেশন্স ফারমিনা হোসেন বলেন, “সারা দেশজুড়ে সদস্যদের কাছে বুরো বাংলাদেশ যেসব আর্থিক সেবা ও সুবিধা পৌঁছে দেয়, সেগুলো কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তি ও কানেক্টিভিটি। বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও ডিজিটাল সমাধান কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং সদস্যদের ক্ষমতায়নের লক্ষ্য আরও কার্যকরভাবে এগিয়ে নিতে পারব বলে আমরা আশা করছি।”
দেশজুড়ে প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধান দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই অংশীদারিত্ব করেছে বাংলালিংক।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments