রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পাঠ্যপুস্তক (বই) বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী সোমবার বেলা ১১টায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক প্রাথমিক স্তরের এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গির হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমন,সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনেআরা বানু প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চলনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও শামিম আহসান,পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম,সদস্য লাকী বেগম প্রমুখ। পরে সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরা দারুন উচ্ছ্বসিত।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments