বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা রোডের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রং করা ও নিয়মিত মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) বাসটি গ্যারেজে নেওয়া হয়েছিল। গ্যারেজে থাকা অন্য একটি বাসে ঝালাইয়ের কাজ চলার সময় পেট্রোল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তা জানালা দিয়ে ছড়িয়ে পড়ে পাশে থাকা জবির ‘নোঙর’ বাসে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘নোঙর’ বাসটির পাশে অন্য একটি বাসের মেরামতের কাজ চলছিল। ওই বাসে আগুন লাগার পর জানালা দিয়ে আগুন জবির বাসে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটির প্রায় অর্ধেক থেকে সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক গণমাধ্যমকে বলেন, আগের দিন বাসটি মেরামতের জন্য গ্যারেজে দেওয়া হয়েছিল। সকালে আগুন লাগার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, গ্যারেজ মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। মালিকপক্ষ বাসটি পুরোপুরি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছে। এ কারণে আপাতত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছেন না তারা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments