স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবেন। মাদকের সব আখড়া মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।
পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইনের ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেওয়ার সামর্থ্য আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনে শুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে গুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার ছিলো এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে। ওয়েট এন্ড সি।’
তিনি আরও বলেন, ‘সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপারগুলোকে অর্থায়ন করে) ওগুলা মাটির সাথে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিলো। এখন থেকে এই আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করবো। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।’
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় রেলস্টেশন সংলগ্ন বস্তিতে মাদকবিরোধী অভিযানে এক হাতে পিস্তল ও অন্য হাতে মেগাফোন নিয়ে অভিযান পরিচালনা করেন প্রতিমন্ত্রী ইশরাক। ওই অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশকে আগে না জানিয়ে ব্যক্তিগত অস্ত্র নিয়ে অভিযান চালানো নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষাপটেই নতুন করে বাঁশের লাঠি নিয়ে অভিযানের ঘোষণা দিলেন তিনি।
স্টাফ রিপাের্টার: দুর্গাপূজা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার ( ১৭ অক্টোবর ২০২৬ ) বিকাল ৫টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে ...
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান】। ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বাণী প্রদান ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (১৫ অক্টোবর দিবাগত রাত ...
সব মন্তব্য
No Comments