আগারগাঁওয়ের যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, কার্যক্রম শুরু ২০২৯ সালে

প্রকাশ : 18 Oct 2026
আগারগাঁওয়ের যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, কার্যক্রম শুরু ২০২৯ সালে

স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য নিশ্চিত করেছেন।


মন্ত্রিপরিষদ সচিব জানান, শেরেবাংলা নগরে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন সচিবালয়ে ২০২৯ সাল থেকে অফিস কার্যক্রম শুরু করা যাবে বলেও জানান তিনি।


এছাড়া আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;