স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামত, নগদ টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ২৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, ১টি রিয়ার সাইড পিলার কভার, ২টি অটোরিকশা, ১টি প্রাইভেটকার, ১টি সেলাই রেঞ্জ, নগদ ৩৩০৫ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজশাহী ব্যুরো :রাজশাহীর মতিহারে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বহিরাগতদের নিয়ে হামলা,ভাঙচুর ও লুটের অভিযোগ,উল্টো ভূক্তভোগীরা-ই কারাগারে। অভিযোগ উঠেছে ভূক্তভোগীদের মামলা নেয়নি থানার পুলিশ ! এদিকে ...
বিজয় রায়, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সন্ধ্যারই সাতঘরিয়া নামক এলাকায় আলী ইটভাটার পাশে থেকে জ্যোতিষ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ ...
ময়মনসিংহ অফিস: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আ ...
সব মন্তব্য
No Comments