জমি নিয়ে দুই ভায়ের বিরোধে বাড়ীতে হামলা ভাংচুর, ভূক্তভোগীরা-ই কারাগারে

প্রকাশ : 17 Oct 2026
জমি নিয়ে দুই ভায়ের বিরোধে বাড়ীতে হামলা ভাংচুর, ভূক্তভোগীরা-ই কারাগারে

রাজশাহী ব্যুরো :রাজশাহীর মতিহারে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বহিরাগতদের নিয়ে হামলা,ভাঙচুর ও লুটের অভিযোগ,

উল্টো ভূক্তভোগীরা-ই কারাগারে। 


অভিযোগ উঠেছে ভূক্তভোগীদের মামলা নেয়নি থানার পুলিশ ! এদিকে জামিনে বের হয়ে আসার পর আবারো ভাংচুর ও হত্যার হুমকিতে বাড়ি ছাড়া হয়েছে পরিবারটি।


জানা যায়,গত ১১ সেপ্টেম্বর বেলা ৩টায় কাজলা ধরমপুর কেডি ক্লাব এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা। পরে বহিরাগতদের নিয়ে বাড়ি ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে ৷


এসময় মো: আব্দুল সালাম (৬৫), তার স্ত্রী মোসা: মিরা বেগম(৫৫), ছেলে সাজিদ হোসেন মেরিল(৩৩) ও ছেলের বউ মোসা: বর্ষা (২৬) আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে 


মিরা বেগমের ঠোঁটে ৬ টি সেলাই ও মেরিলের মাথায় ১২ টি সেলাই পড়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় রড ,জিআই পাইপ,হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করেছে। 


এরপর রাতে শাওন(২৬) কে হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে মো: কালামের ছেলে কায়েস (৩২), নয়ন (২২),

কালামের স্ত্রী নাসিমা বেগম (৫৫),কায়েসের স্ত্রী মিতু (৩০) ও বহিরাগত আরও ১০-২০ জনের বিরুদ্ধে। 


ঘটনাটি ঘটার পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানায় মামলা করতে গেলে উল্টো আব্দুল সালাম, তার ছেলে মেরিল ও মেরিকে আসামি করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। 


এর পরে (১৩ সেপ্টেম্বর) আব্দুল সালাম জামিনে আসলে সেইদিন বিকালে কালামের ছেলে কায়েস (৩২), নয়ন (২২),কালামের স্ত্রী নাসিমা বেগম (৫৫),কায়েসের স্ত্রী মিতু (৩০) ও বহিরাগত ১০-২০ জন হামলা চালিয়েছে। তাদের মিথ্যা মামলায় এখনো কারাগারে রয়েছে মেরিল। 


এতকিছু ঘটার পরে এখনো মামলা নেয় নি থানার পুলিশ বলে জানান ভুক্তভোগী পরিবার। বিচারের দাবিতে পথে পথে ঘুরছেন অসহায় পরিবারটি।


এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার 

ইনচার্জ ওসি মো: আরজুনকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেন নি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। 


তবে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ ও সহিংসতা এলাকায় উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন,জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সম্পর্কিত খবর

শিরোনাম:
;