মহিলা আসনে উপ-নির্বাচন, ১৯ অক্টোবর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

প্রকাশ : 17 Oct 2026
মহিলা আসনে উপ-নির্বাচন, ১৯ অক্টোবর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


উক্ত নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহিলা প্রার্থী যারা মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর ২০২৬, সোমবার মাননীয় বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।


সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নির্ধারিত স্থান ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সম্পর্কিত খবর

;