পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: আরডিএ কর্তৃক পুণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আরডিএ মার্কেটের ৩য় তলায় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,দুর্ঘটনা যেকোন সময় ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সম্প্রতি ঢাকায় বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আবারো দেখলাম। অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আরডিএ মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে ২৫০টি ফায়ার এস্টিংগুইসার স্থাপনকে স্বাগত জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সভাপতি এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,আরএমপির উপ-পুুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভুতি ভুষণ বানার্জী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মাহান্ত,রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ ওহিদুল ইসলাম।
আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সহ-সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments