বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আজ (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয় মোট ১৩ টি প্যানেল প্রতিদ্বন্দীতা করছেন। সকাল ৯টা থেকে ক্যাস্পাসে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে মোট ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবার মোট ভোটার সংখ্রা ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৫৫০ জন। ভোটররা বিশ্ববিদ্যালয়ের ১৪ হল ও একটি হোস্টেল মিলিয়ে ১৫ কেন্দ্রে ভোট দিবেন।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসজুড়ে র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। প্রায় তিন যুগ পর আবারও ভোটের এই আয়োজনেকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments