বিশেষ প্রতিনিধি: লাল গোলাপ আর রজনী গন্ধা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে চমক দেখিয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীরা। এদিন নতুন শিক্ষার্থীদের লাল গোলাপ উপহার দিয়ে নবীনদের স্বাগত জানানো হয়। এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ। নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কণ্ঠে। এ সময় নবীন-প্রবীন শিক্ষার্থী ও অভিভাবক-শিক্ষকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা কাঠেরপুল এলাকায় অবস্থিত ডিএমআরসি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিএমআরসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন,কো চেয়ারম্যান কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহারুল হক চৌধুরী, কোরিয়ান স্কিন ডক্টর এবং প্রমোশনাল অ্যাম্বাসেডর প্রফেসর ডক্টর মোছেস চু, শামসুল হক খান স্কুল এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, আমি ইচ্ছে করলে অন্য কোন ব্যবসায় জড়িত হয়ে টাকা উপার্জন করে ধন-সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু আমি তা করিনি। তিনি বলেন, আমি শিক্ষা অর্জনের ফ্যাক্টরি করে তৈরি করেছি। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষা ও জ্ঞান অর্জন করে জীবনকে আলোকিত করতে পারবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, আমি চেয়েছি সমাজকে আলোকিত করতে দেশকে আলোকিত করতে দেশের মানুষকে আলোকিত করতে। তাই আমি শিক্ষার আলো ছড়াতে সারা জীবন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতে থাকবে। এ দুটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞান অর্জন করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমার প্রত্যাশা। তিনি নবীনদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে তাদের স্বপ্নময়ী চোখে নতুন স্বপ্নে আর উদ্যমে এগিয়ে চলার প্রত্যয় নিয়েই শুরু হয় কলেজ জীবন। নবীন শিক্ষার্থীদের আগমনে ডিএমআরসির কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments