বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচন আগামী ১৮ মার্চ ঢাকার কেন্দ্রসমূহে এবং আগামী ৪ মার্চ ও ১১ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি ২০২৩। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হবে। ঢাকার কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ঢাকার বাইরের কেন্দ্রসমূহে সকাল ১০টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে এবং আগামী ২ ফেব্রুযারি ২০২৩ তারিখ হতে নির্বাচনের আগ পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments