ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্প্রতি ঘটে যাওয়া র্যাগিং এর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহবায়ক করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের ১৩৬ নম্বর কক্ষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপু মিয়া, রোল- ২২১৯০২৮ -এর র্যাগিং সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। উল্লেখিত ঘটনা যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। এতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আহবায়ক, আইন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমানকে সদস্য এবং সহকারী প্রক্টর মিঠুন বৈরাগীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের ১৩৬ নম্বর গণরুমে রাতভর বিবস্ত্র করে র্যাগিং এর ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে সিনিয়র দুই শিক্ষার্থীর উপর। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগর। তবে জানা যায়, শাখা ছাত্রলীগের কর্মীরা বিষয়টি ঘরোয়াভাবে সমাধান করায় প্রশাসনের কাছে কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments