ডেস্ক রিপোর্ট: শক্তিশালী আইটি অবকাঠামো নির্মাণের মাধ্যমেব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেগুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনোলজি টিমের সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।
‘বিল্ডিং টুমোরোজ আইটি ইনফ্রাস্ট্রাকচার- টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড ভেঞ্চার ইন ২০২৪’ শীর্ষক একঅনুষ্ঠান আয়োজনের মাধ্যমেব্যাংকের টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট টিমের সহকর্মীদের তাঁদের কঠোর পরিশ্রম এবং নিবেদিত প্রচেষ্টারজন্য সম্মাননা দিয়েছেব্যাংকটি।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম, হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট নাজমুস সাকেব জামিল।
এ সময় সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধির জন প্রয়োজনীয় সাপোর্ট এবং ভবিষ্যতে ব্যবসায়িক সম্প্রসারণের শক্তিশালী ভিত্তি তৈরি করতে ব্র্যাক ব্যাংক আইটি ইনফ্রাস্ট্রাকচারে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছে। ব্যাংকের একটি শক্তিশালী আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেআমাদের টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্টে টিমের সহকর্মীরা।”
তিনি আরও বলেন, “প্রযুক্তি খাতে উন্নয়ন আমাদের ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রাকে আরও ত্বরান্বিত করেছে। টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য আরও সহজ এবং উপভোগ্য ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালু করা। ব্যাংকের টেকনোলজির ভবিষ্যত বিনির্মাণেরজন্যআমরা আমাদের আইটি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments