ইবি প্রতিনিধি : "থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত" এই শ্লোগানকে সামনে রেখে অসহায় ও এতিম সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে দিনভর সময় কাটান ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী বা পথশিশু নিয়ে কাজ করা সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সি আর সি)।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে একঝাঁক তরুণ শিক্ষার্থী ইবির সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত, জনকল্যাণমূলক, পথশিশু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি'র উদ্যোগে ক্যাম্পাসের মফিজ লেকে খেলাধুলার মাধ্যমে পথশিশুদের নিয়ে উৎফুল্লময় ও উচ্ছ্বসিত সময় কাটান সংগঠনটির সদস্যরা।
এসময় কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক মহুয়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীলরা এবং সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। কাজের গতি ও স্পৃহা দেখে কয়েকজনকে লিডারশীপ সম্মাননাও দেওয়া হয়। পাশাপাশি খেলাধুলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিশুদের হাতে তুলে দিলেন আকর্ষণীয় পুরস্কার।
এসময় কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক মহুয়া বলেন, যখন শাখায় কাজ করতাম তখন এরকম সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে ভালো লাগতো। সেই সময় মাঠ পর্যায়ে যাওয়া, তথ্য সংগ্রহ করা ও স্কুল প্রতিষ্ঠা করায় খুব সক্রিয় ছিলাম। এখন কেন্দ্রে দায়িত্ব দেওয়ার পর সেইভাবে কাছে যাওয়া হয় না। পুরো বাংলাদেশে ১৩ অধিক শাখা রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে। তবে আমাদের রেখে যাওয়া সংগঠনটির বর্তমান নেতৃবৃন্দরা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে।
এ সময় সমাপনী বক্তব্যে সভাপতি শহীদ কাওসার বলেন, আসলে আমাদের সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। আনুষ্ঠানিকভাবে একদিন লেখা থাকলেও আমরা প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছি। সংগঠনে কিছু নিবেদিত প্রাণ সদস্য রয়েছে তারা প্রতিদিন কাজ করে যাচ্ছে। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে 'কাম ফর রোড চাইল্ড' নামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments