নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজ সম্পর্কিত অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসটিতে পঞ্চম বারের মতো শুরু হতে যাওয়া হাল্ট প্রাইজের রেজিষ্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
জানা যায়, স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য ‘হাল্ট প্রাইজ’ একটি অন্যতম মাধ্যম। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া কম্পিটিশন। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগী হিসেবে গড়ে তুলতে হাল্ট প্রাইজ পৃথিবী জুড়ে বিখ্যাত। এটিকে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে আখ্যায়িত করা হয়।২০১০ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি হয়ে আসছে যা মূলত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যাকে একটি টেকসই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে।
১২ জানুয়ারি (শুক্রবার) হাল্ট প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে এই নোবিপ্রবি শিক্ষার্থীদের নিয়ে অনলাইন সেশন অনুষ্ঠিত হয়। সেশনে অতিথি হিসেবে ছিলেন হাল্ট প্রাইজের কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ আমদাদুল হক রাফি। অন-ক্যাম্পাস ডিরেক্টর তাবিব ইবনে হুদা ও কমিটির সদস্যদের সাহায্যে এই সেশনের আয়োজন করা হয়। সেশনটি পরিচালনা করেন নোবিপ্রবি হাল্ট প্রাইজের ডেপুটি ডিরেক্টর সারা বিনতে আলম। এছাড়াও নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই অনলাইন সেশনে অংশগ্রহণ করেন।
কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ আমদাদুল হক রাফি তার বক্তব্যে হাল্ট প্রাইজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের করা প্রশ্ন উত্তর পর্ব শেষে এই সেশনটি শেষ হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments