ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে অবস্থিত প্রায় ৫০৮ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
সম্প্রতি কমিটির নেতৃবৃন্দ মসজিদ এলাকায় গিয়ে চলমান সংস্কার কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ঐতিহাসিক স্থাপনাটির মূল কাঠামো ও প্রাচীনত্ব অক্ষুণ্ন রেখে সংস্কার কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
কমিটির সদস্যরা বলেন, সোনারগাঁ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রত্নসম্পদ ও প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সংস্কার কাজ যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, গোয়ালদীর এই প্রাচীন মসজিদ দীর্ঘদিন ধরে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সংস্কার কাজ শেষ হলে এটি আরও আকর্ষণীয় রূপ পাবে এবং দর্শনার্থীদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments