স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওরে বসেও ডিজিটাল কাজ করে হাজার হাজার ডলার আয় করছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা সম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছা সেবক সংগঠন সমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন:বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে তার বক্তৃতায় এসব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা‘র সভাপতি ম. হামিদ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, তথ্য কমিশনার সুরাইয়া আক্তার এনডিসি, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ প্রমূখ বক্তৃতা করেন। সাবেক সিনিয়র সচিব মো: আবদুস সামাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী ময়মনসিংহ বিভাগকে কৃষি প্রধান অঞ্চল উল্লেখ করে বলেন, দালানকোঠা রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। মন্ত্রী দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মধুপুরের গড়ে ডিজিটাল সংযোগের সুযোগ কাজে লাগিয়ে শতশত তরুণ তরুণী আউট সোর্সিংয়ের কাজ করার মাধ্যমে হাজার হাজার ডলার উপার্জন করছে। প্রত্যন্ত হাওরের সুনাম গঞ্জের ধর্মপাশার আহমেদ নগরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ২০০৯ সালের পর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। ময়মনসিংহকে কৃষিপ্রধান অঞ্চল থেকে বেড়িয়ে ডিজিটাল প্রযুক্তি দক্ষতা সম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভাবনীয় পরিবর্তনের সূচনা করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments