বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এই ক্যাম্পাস রিক্রুটমেন্টে অংশ নেয়। শুরুতে এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ পাবেন।
হুয়াওয়ে ও বুয়েটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। হুয়াওয়ের এইচআর ডিরেক্টর লিনজিয়াও, সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, সিনিয়র এইচআর ম্যানেজার ফারা নেওয়াজ ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার খালিদ হোসেন। বুয়েটের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. এবিএম হারুন উর রশিদ, অধ্যাপক ড. ফোরকান উদ্দিন যোগ দেন।
হুয়াওয়ের এইচআর ডিরেক্টও লিনজিয়াও বলেন,‘‘বাংলাদেশের আইসিটি খাতে প্রতিভা বিকাশের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করে থাকি। এটি নতুন গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে।’’
বুয়েটের অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন,‘‘বুয়েটে হুয়াওয়ের এই ক্যাম্পাস রিক্রুটমেন্টের কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য শিল্প খাতের সঙ্গে সংযোগ স্থাপনের একটি দারুণ প্ল্যাটফর্ম। একই সাথে এটি চাকরির সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দিয়েছে।’’
ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন,‘‘হুয়াওয়ের এই উদ্যোগ আমাদেরকে ভবিষ্যৎ আইটি পেশাজীবি হিসেবে প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে । বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজাওে এই ধরণের কার্যক্রম আমাদের ইন্ডাষ্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে আামাদেরকে সাহায্য করতে পারে। সবচেয়ে গুুরুত্বপূর্ণ দিক হলো এটি হুয়াওয়েতে সরাসরি আকর্ষনীয় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে।
হুয়াওয়ের কর্মীদের বেশিরভাগই স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা শুধু বাংলাদেশেই নয় হুয়াওয়ের অন্যান্য কার্যালয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments