পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থী দুই ডেপুটি রেজিস্ট্রারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অফিস শেষে বাড়ি ফেরার পথে রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে নগরীর বিনোদপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
বর্তমানে তিনি মতিহার থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের ঘটনায় বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে,প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে রোববার নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড় এলাকা থেকে আটক করে একটি দলের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, ‘এজহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ও হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেফতার করা হয়েছে। পলাশকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হানিফ মোহাম্মদ পলাশের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে সেখানে হস্তান্তর করা হবে।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments