জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের এক কর্মচারী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মারধরের ঘটনা ঘটে। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক আশেক মাহমুদ সোহান ও কার্যকরী সদস্য আরফিন আলম সানি ভূক্তভোগী চালককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
ভূক্তভোগী রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) থেকে যাত্রী নিয়ে বটতলার দিকে যাচ্ছিলাম। এমন সময় গ্রন্থাগারের কর্মচারী মফিজুল ইসলাম সাদ্দাম মোটরসাইকেল নিয়ে গ্রন্থাগারের সড়কে প্রবেশ করছিলেন৷ প্রবেশের সময় তার বাইক উলটে পড়ে গেলে আচমকা আমাকে মারধর শুরু করে।'
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক আশেক মাহমুদ সোহান বলেন, 'দেখলাম একজন কে বেধরক পেটানো হচ্ছে। আমরা গিয়ে জবাবদিহিতা চাইলাম। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখে তাৎক্ষণিকভাবে মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। গ্রন্থাগারের লোকজন লিয়াজো করার চেষ্টা করছিলো। কিন্তু বিষয় টা যেহেতু সাদ্দাম ঘটিয়েছে তার দায়ভার তাকেই নিতে হবে। পরে উভয় পক্ষের সাথে কিথা বলে বিষয়টি মীমাংসা করে দেই।'
কার্যকরী সদস্য আরফিন আলম সানি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আচরণ খুবই অসহনীয় পর্যায়ে পৌছে গেছে। তারা ক্যাম্পাসের প্রশাসনিক আইন কানুন মেনে চলেই না বরং অন্য কর্মচারীদের সাথে এমকি শিক্ষার্থীদের সাথে উদ্ধোর্তপূর্ণ আচরণ করে। যেটা আজকে আবার প্রমাণিত হল।'
অভিযুক্ত মফিজুল ইসলাম সাদ্দাম যুগবার্তাকে বলেন, 'আমি শহীদ মিনার থেকে বাইকে স্ত্রীসহ লাইব্রেরি প্রবেশ করছিলাম। রিকশার গতি বেশি থাকায় দ্রুত ব্রেক করার ফলে বাইকসহ মাটিতে পড়ে যাই। রিকশার সাথে কোনো সংঘর্ষ হয়নি। বাইক পড়ে যাওয়ায় তাকে মারধর করলে তার মাথা ফেটে যায়। আমি আসলে তাকে এভাবে মারতে চাই নি।'
জাবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'আমি বিষয়টি আপনার থেকেই শুনলাম। সাদ্দাম যদি এই কাজ করে থাকে তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। সেই সাথে ভূক্তভোগী রিকশাচালকের ক্ষতিপূরনের ব্যবস্থাও করব।'
এ বিষয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম. শামীম কায়সার বলেন, ' একজনের জন্য মনমালিন্য থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে শারীরিক নির্যাতন কোনোভাবেই কাম্য নয়। আমি বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথেই কথা বলেছি। অভিযুক্ত রিকশাচালককে ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা দেয়া হয়েছে। আমি তার প্রতিনিয়ত খোজ খবর রাখব যাতে তার কোনো অসুবিধা না হয়।'
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments