ডেস্ক রিপোর্টঃ সাময়িকভাবে টুইটারের সব কার্যালয় বন্ধ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত শিগগির কার্যকর হবে। আগামী সোমবার (২১ নভেম্বর) পুনরায় খুলে দেওয়া হবে অফিস। খবর বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির।
কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টুইটার কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন’।
তবে এ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিবিসির কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।
গত ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক নিজেই বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও। এরপর তিনি নিজেই টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন। ঢেলে সাজাতে শুরু করেন পুরো প্রতিষ্ঠানটি। তবে এরইমধ্যে টুইটার ছেড়েছেন শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তা।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments