সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিত
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, আবারও সি-সিরিজ স্মার্টফোনের লাইনআপে ব্যাটারি পারফরম্যান্সে যুগান্তকারী পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। রিয়েলমি সবসময়ই দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুঞ্জন রয়েছে, এই প্রতিশ্রুতি থেকেই তাদের আসন্ন ডিভাইসে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিত করার পাশাপাশি, এটি ব্যবহারকারীদের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্মার্টফোনের ওপর নির্ভরশীল থাকা ব্যবহারকারীদের কথা চিন্তা করে আসন্ন এই সি-সিরিজ ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসটি প্রতিদিনের কাজ, পড়াশোনা, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ছাড়াও, স্মার্টফোনটিতে আলট্রা স্মুথ ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কন্টেন্ট স্ট্রিমিং বা দ্রুতগতির মোবাইল গেমস উপভোগ করার ক্ষেত্রে প্রাণবন্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।
শক্তিশালী এই ব্যাটারির সাথে তালমেলাতে ডিভাইসটিতে ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ব্যবহারকারীদের দ্রুততম সময়ে চার্জ করে প্রতিদিনের কাজ চালিয়ে নেওয়ার সুযোগ দেবে। পাশাপাশি, ডিভাইসটিতে এই সেগমেন্টের সবচেয়ে টেকসই ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সাত বছর পর্যন্ত ব্যবহার করার পরও ডিভাইসটিতে ৮০ শতাংশের বেশি ব্যাটারি হেলথ থাকবে, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তি নিশ্চিত করবে।
প্রতিদিনের কাজ সম্পন্ন করার জন্য তৈরি এই স্মার্টফোনে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্ভরযোগ্য স্থায়িত্বের পাশাপাশি, এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা হঠাৎ হাত থেকে পড়ে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি, পানির ছিটা ও প্রতিদিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও রিয়েলমির আসন্ন উন্মোচনকে ঘিরে ব্যবহারকারীদের মাঝে উদ্দীপনা ক্রমশ বাড়ছে।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments