স্টাফ রিপোর্টার: কারিগরি ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম আবার স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।
এর আগে আজ সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুকে বিপর্যয় দেখা দেয়। একইসঙ্গে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও সমস্যার খবর পাওয়া যায়। লাখ লাখ ব্যবহারকারী অ্যাপ ও ওয়েবসাইটে ঢুকতে গিয়ে ভোগান্তিতে পড়েন। অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যায় এবং পুনরায় লগইন করতে গেলে “query error” বা “unexpected error occurred” বার্তা দেখায়।
“আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ফেসবুকের সমস্যার রিপোর্ট এক লাখ ২৩ হাজারের বেশি পৌঁছায়।”ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কয়েক হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানান। মেসেঞ্জারের রিপোর্টও বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টার দিকে বিভ্রাট শুরু হয় বলে জানায় সংস্থাটি।
মেটার স্ট্যাটাস পেজে বলা হয়, ফেসবুক অ্যাডস ম্যানেজারে “উচ্চ মাত্রার বিঘ্ন” দেখা দিয়েছে। “আমাদের ইঞ্জিনিয়ারিং টিম বিষয়টি সম্পর্কে অবগত এবং যত দ্রুত সম্ভব সমাধানের জন্য কাজ করছে,” জানায় মেটা। মেটার কমিউনিকেশনস ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি স্টোন এক্সে লেখেন, “আমরা অবগত যে অনেকেই আমাদের সেবা ব্যবহারে সমস্যায় পড়ছেন। আমরা কাজ করছি।”
ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ জানিয়ে বলেন, ফেসবুক ও মেসেঞ্জার থেকে হঠাৎ লগআউট হয়ে গেছেন এবং “unknown error” দেখাচ্ছে। কেউ কেউ বলেন, পাসওয়ার্ড ঠিক থাকার পরও লগইন করা যাচ্ছে না।
প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশে ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনও জানায়নি মেটা। প্রতিষ্ঠানটি শুধু বলেছে, একটি কেন্দ্রীয় সফটওয়্যার সিস্টেমে সমস্যার কারণে এই বিভ্রাট হয়েছিল।
এর আগে মার্চেও মেটার প্ল্যাটফর্মগুলোতে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments