ডেস্ক রিপোর্ট: সারাবিশ্বে ওয়ান স্টপ স্ট্রিমিং সল্যুশন প্রদানকারী বিশেষায়িত টেক স্টার্টআপ রকস্ট্রিমার চ্যানেল আই (ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড)-এর নতুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে। প্ল্যাটফর্মটি ৩৫০টিরও বেশি শহর ও ৭০টিরও বেশি দেশে মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার, টিভি ও ফায়ারস্টিকসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। রকস্ট্রিমার-এর উন্নত স্ট্রিমিং সল্যুশন আইস্ক্রিন-এর দর্শকদেরকে তাদের পছন্দের লাইভ টিভি ও রেডিও চ্যানেল, সিনেমা, নাটক এবং গান একই প্ল্যাটফর্মে উপভোগের সুযোগ দেবে।
রকস্ট্রিমার এন্ড-টু-এন্ড ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদেরকে স্ট্রিমিংয়ের সেরা অভিজ্ঞতা দিতে টেকসই ও অত্যাধুনিক কারিগরি সমাধান প্রদান করে থাকে। এটি বেশ কয়েকটি দেশে ওটিটি প্রযুক্তি ব্যবহারকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহযোগিতার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ করছে।
চ্যানেল আই-এর সাথে অংশীদারিত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অনিক ধর বলেন, “চ্যানেল আই-এর ওটিটির কারিগরি সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। এটি প্রমাণ করে যে, আমাদের স্ট্রিমিং সল্যুশন ও সারা বিশ্বে দর্শকদের চাহিদা পূরণ করার সক্ষমতার প্রতি তাদের আস্থা রয়েছে।”
তিনি আরও বলেন,“ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, টেলিকমিউনিকেশন কোম্পানি, মিডিয়া ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সহজে ওটিটি তৈরিতে সাহায্য করতে চাই। বিভিন্ন দেশে আমরা সাফল্যের সাথে ওটিটি সার্ভিস দেওয়া শুরু করেছি, যা আমাদের দক্ষতার সাথে উন্নতমানের সেবা প্রদানের একটি পরিচায়ক।”
উন্নত প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে রকস্ট্রিমার সহযোগী প্রতিষ্ঠানগুলিকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহযোগিতা করে যাবে।
রকস্ট্রিমার ও এর ওটিটি সল্যুশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.rockstreamer.com
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments