ডেস্ক রিপোর্ট: ফেসবুকের ‘লাইভ অডিও রুমস’ ব্যবহারের জন্য কনটেন্ট নির্মাতাদের ৫০ হাজার ডলার পর্যন্ত দেবে মেটা। পাশাপাশি ইনস্টাগ্রামে ‘রিল’ (খুদে ভিডিও) তৈরির জন্যও নির্মাতাদের ৩৫ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সংগীতশিল্পী ও অন্যান্য কনটেন্ট নির্মাতাকে অডিও রুমস ব্যবহারের জন্য প্রতি সেশনে ১০ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। সঙ্গে অতিথির জন্য অন্তত ১০ হাজার ডলারের ব্যবস্থাও থাকবে।
সেই অর্থের বিনিময়ে ফেসবুকের কনটেন্ট নির্মাতাদের অন্তত ৩০ মিনিটের ৪ থেকে ৬টি অধিবেশন পরিচালনা করতে হবে।
লাইভ অডিও রুমসের সঙ্গে কোনো অলাভজনক সংস্থাকে তহবিল গঠনের জন্য যুক্ত করার সুবিধাও আছে। শ্রোতা ও বক্তারা চাইলে সেখানে সরাসরি অর্থ দিতে পারেন। অডিও রুমসে ৫০ জন পর্যন্ত বক্তা যুক্ত করার সুযোগ পাবেন হোস্ট। তবে শ্রোতার পরিমাণের কোনো সীমা নেই।
গত জুনে লাইভ অডিও রুমস ও পডকাস্ট সুবিধা দুটি চালু করে ফেসবুক। অডিও রুমস সুবিধার মাধ্যমে অনুসারীদের সঙ্গে সরাসরি কথোপকথন চালানো যায়।
ফেসবুকের আগে এমন সুবিধা এনেছিল ‘ক্লাবহাউস’ নামের অ্যাপ। সেটি তুমুল জনপ্রিয় হওয়ায় ফেসবুকেও একই সুবিধা যুক্ত করা হয়।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments