জাবি প্রতিনিধি: পূর্ণাঙ্গ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের কমিটি। দীর্ঘ ১০ মাস পর ৩৯১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০ টায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে ১০০ জনকে সহ-সভাপতি, ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৫ জনকে সহ-সম্পাদক করা হয়েছে।
এর আগে, বছরের শুরুতে ৩রা জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের মাত্র দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। এতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ৪৩ ব্যাচের (২০১৩-১৪) শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, “কমিটিতে নতুন সদস্যদের আগমনে জাবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু’জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। কমিটিতে ত্যাগী নেতারা পদ পেয়েছে। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।”
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments