প্রতাপ হোড়, সাতক্ষীরা : দেশব্যাপি ৫১টি জেলায় ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক এর মধ্যে সাতক্ষীরা,খুলনা-চুপনগর মহাসড়ক ৩৫২ উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ওজনপদ বিভাগের সার্বিক আয়োজনে ২১ ডিসেম্বর বুধবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান মন্ত্রীর কার্যলায়ে চামেলী হল থেকে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়ালি সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা -১আসনের সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউলাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মো আজহারুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী মো জিয়াউদ্দীন, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।
খুলনা বিভাগে ৮টি জেলায় ১৬টি মহাসড়ক উন্নয়নে মোট ৩৫২ কিলোমিটার মহাসড়কে ব্যয় হয় ১৫৬৮ কোটি টাকা। এছাড়া সাতক্ষীরা জেলায় খুলনা -চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক (আর-৭৬০)সড়ক উন্নয়নে মোট ২৪.৮০ কিলোমিটার সড়ক, ব্যয় ১১০.২৩ কোটি টাকা।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments