বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসী বিভাগের একদল গবেষক বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের” শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা” প্রকল্পের আর্থিক সহায়তায় দীর্ঘ প্রায় তিন বছর যাবত ফার্মাকোলজি ও টক্রিকোলজি গবেষণাগারে বিভিন্ন প্রজাতির ইঁদুরের (Mice, Rats) উপর গবেষণা করে সংক্রামক রোগ ও ক্যান্সার প্রতিরোধী শক্তিশালী ইমিউনো বুস্টার” সুপার বুষ্ট” নামক নিউ ট্রাসিউটিক্যাল উদ্ভাবন করেছেন যা কোভিড-১৯ সহ যে কোন প্রকার সংক্রামক রোগ ও ক্যান্সার প্রতিরোধে কাজ করবে এমনটি আশা করছেন গবেষক দলের প্রধান ফার্মেসী বিভাগের অধ্যাপক এবং একাডেমিক ও রিসার্চ বিষয়ের প্রধান ড. মো: মোকলেছুর রহমান সরকার। তিনি বলেন আমরা একটি নতুন নিউ ট্রাসিউটিক্যাল ফর্মূলেশন উদ্ভাবন করতে সক্ষম হয়েছি যা রক্তের প্রধান ও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধকারী এন্টিবডি (ইমিউনোগ্লোবিউলিন-জি) সাধারন মাত্রার চেয়ে ১০-১২ গুন পর্যন্ত বৃদ্ধি করতেপারে। তাছাড়া অন্য আরেকটি স্বল্পমেয়াদী এন্টি বডি (ইমিউনোগ্লোবিউলিন-এম) এবং ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্যান্সার প্রতিরোধকারী শক্তিশালী ইমিউন কোষগুলি (লিম্ফোসাইট: টি সেল, বি-সেল), ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়।তিনি জানিয়েছেন ইদুরের উপর” সুপারবুষ্ট” নামক এই নিউ ট্রাসিউটিক্যালটির কোন বিরূপ প্রতিক্রিয়া বা উল্লেখ যোগ্য পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি।গতকাল ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত” ডেভেলপমেন্ট অব নভেলইমিউনো বুস্টার: এ প্রসপেক্টিভ নিউট্রাসিউটিক্যাল ফর্মূলেশন (সুপারবুষ্ট) ফর দা প্রিভেনশন অব ইনফেকশনস্ (কোভিড-১৯) এন্ড ক্যান্সার” শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালায় মূল প্রবন্ধক হিসেবে গবেষণার ফলাফল উপস্থাপন করেন অধ্যাপক ড. মো: মোকলেছুর রহমান সরকার। ফার্মেসী বিভাগের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক মো: আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচীর বাছাই ও মনিটরিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। নতুন এই ইমিউনোবুষ্টার উদ্ভাবনের জন্য তিনি অধ্যাপক মোকলেছুর ও তার গবেষকদল এবং ফার্মেসী বিভাগের গবেষণার ভূয়সী প্রশংসা করেন ও অভিনন্দন জানান। এই ধরনের গবেষনার জন্য ভবিষ্যতে সহযোগীতার আশ্বাস দেন। গবেষনাকে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের কর্মশালায় স্বাগত জানান ফার্মেসী বিভাগের প্রধান অধ্যাপক ড. কোহিনুর বেগম।বিশেষ অতিথি হিসেবে এই গবেষণার উপর আলোচনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াছমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: শাহ আমরান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো: সোহেল রানা এবং এই প্রজেক্টের কো-ইনভেস্টিগেটর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো: হাসান কাওসার, ফার্মেসী বিভাগের অধ্যাপক মো: সাইফুল ইসলাম পাঠান এবং বেনবেইস্এর ডি.এল.পি. ও গবেষণা বিভাগের প্রধান জনাব কাজী ইলিয়াস উদ্দিন আহমেদ, ফার্মেসী বিভাগের সহযোগী প্রধান মো: কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গবেষকগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ফার্মেসী বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মূলপ্রবন্ধ উপস্থাপনের পর আলোচনা ও প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোড়কজাতকৃত ”সুপারবুস্ট” ক্যাপসূল বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াছমিন এর হাতে তুলে দেওয়া হয়। পরিশেষে গবেষণাটির আর্থিক সহায়তার জন্য শিক্ষামন্ত্রনালয় এবং বেনবেইস্কে ধন্যবাদ জ্ঞাপনকরা হয়।
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments