ডেস্ক রিপোর্ট: ওয়ান ইয়াং ওয়ার্ল্ড স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টির বেশি দেশের ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। ডেলয়েট ওয়ান ইয়াং ওয়ার্ল্ড স্কলারশিপ নামে এ কর্মসূচির আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চলতি বছরের ২ থেকে ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বেলফাস্টে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
নেতৃত্বের দক্ষতাসম্পন্ন তরুণ, যাঁরা জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ নিতে চান, তাঁদের জন্যই এই বৃত্তি। এ ছাড়া যাঁরা দেশে বা বিদেশে শিক্ষা ও দক্ষতা বাড়িয়ে কাজ করতে চান, তাঁরাও এই বৃত্তির আবেদন করতে পারবেন।
প্রোগ্রামে যা যা থাকবে
কার্বন নির্গমন হ্রাস করে এমন প্রচেষ্টা করা, একটা মাপকাঠি নির্দিষ্ট করা।
প্রযুক্তি, সক্রিয়তা, অনুষ্ঠান, নীতি, প্রাকৃতিক সমাধান বা অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাস করা।
জলবায়ু মোকাবিলার পদক্ষেপ নিতে সম্প্রদায়ের মধ্যে বা বিশ্বজুড়ে ব্যক্তিদের ক্ষমতায়ন।
জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের প্রভাব হ্রাস এবং স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য পরিকল্পনা ও কৌশল তৈরি।
দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির কারণে যারা পিছিয়ে আছে, তাদের জন্য শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
মেধার ঘাটতি আছে, এমন এলাকাসহ ভবিষ্যত কর্মশক্তির জন্য প্রস্তুত করতে দক্ষতা বিকাশ বা শেখার সুযোগ।
উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা কর্মসংস্থানের ঐতিহ্যগত বাধা অতিক্রম করার সুযোগ।
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করা হবে। এর মধ্যে রয়েছে—চলতি বছরের ২ থেকে ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বেলফাস্টে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশ নেওয়ার সুযোগ। নিজ দেশ থেকে বিমানে যাওয়া–আসার খরচ। সম্মেলনের সময় হোটেলে থাকার ব্যবস্থা। সম্মেলনের সময় ক্যাটারিং, সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা।
যোগ্যতা
১. আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
২. চলতি বছরের ২ থেকে ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বেলফাস্টে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে সার্বক্ষণিক থাকার মানসিকতা থাকতে হবে।
৩. ইতিবাচক পরিবর্তনের জন্য প্রমাণিত প্রতিশ্রুতি থাকতে হবে।
৪. নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
৫. স্থানীয় ও বৈশ্বিক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।
৬. জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ বা শিক্ষা এবং দক্ষতাভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রভাবশালী ও উদ্ভাবনী সমাধান তৈরির রেকর্ড থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩।
প্রথমআলো
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments